খুলনা-৩ আসনের বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে মৃত্যু শয্যায় থাকা এক অসহায় নারীর চিকিৎসার জন্য নগদ ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
খুলনা খালিশপুর থানাধীন ৯ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও খালিশপুর থানা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী সুমন হাওলাদারের নিজ অর্থায়নে এ অনুদান প্রদান করা হয়। জানা যায়, দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থতায় ভুগছিলেন ওই নারী। পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছিল না। বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় দ্রুত সহায়তার উদ্যোগ নেন সুমন হাওলাদার।
এ সময় তিনি বলেন, বর্তমান এমপি আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের পক্ষ থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি নৈতিক দায়িত্ব। আগামীতেও সাধারণ মানুষের দুঃসময়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
স্থানীয়রা এ মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ঊআ- মোচৌ
