UsharAlo logo
, |

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেইউজের পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

 মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর উদ্যোগে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২০ ফেব্রুয়ারি দিবাগত রাত ১২টা ১ মিনিটে সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। একুশে ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় সংগঠনের কার্যালয়ে শহীদ দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কেইউজের সিনিয়র সদস্য দেবব্রত রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর যুগ্ম মহাসচিব মো. হেদায়েৎ হোসেন, কেইউজের প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক মিলন হোসেন, দফতর সম্পাদক সাগর সরকার, সাবেক সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম ও আলমগীর হান্নান, সাবেক প্রচার ও সাংস্কৃতিক সম্পাদক এস এম নুর হাসান জনি, সদস্য সুনীল দাস, কামরুল আহসান, আল মাহমুদ প্রিন্স, হাসানুর রহমান তানজির, রিংটন মণ্ডল, মেহেদী মাসুদ খান, রায়হান মোল্লা, এজাজ আলী, শশাংক স্বর্ণকার, ইমাম হোসেন সুমনসহ অন্যান্য সদস্যবৃন্দ।

এর আগে রাতের পুষ্পার্ঘ্য অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মো. হেদায়েৎ হোসেন মোল্লা, কাজী শামীম আহমেদ, বাবুল আক্তার, সুনীল দাস, আবু হেনা মোস্তফা জামাল পপলু, প্রবীর বিশ্বাস, জাহিদুল ইসলাম, মেহেদী হাসান, রুহুল আমিন, সাগর সরকার, সোহেল হোসেন প্রমুখ।

ঊআ-রহমাতুল্লাহ