UsharAlo logo
, |

প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক গুরুতর অসুস্থ: সুস্থতা কামনায় বিবৃতি

ঊষার আলো ডেস্ক
ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

খুলনার পত্রিকা মালিকদের সংগঠন খুলনা সংবাদপত্র পরিষদের সাবেক সভাপতি, দৈনিক প্রবাহ পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) শারীরিক অবস্থার অবনতি হলে তাকে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার স্বাস্থ্যের আরও অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় নেওয়া হয়েছে। তার আকস্মিক অসুস্থতার খবরে খুলনার গণমাধ্যম অঙ্গনে উদ্বেগের সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে সাংবাদিকতা পেশায় যুক্ত থেকে খুলনার সংবাদপত্র জগতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। সম্পাদক ও সংগঠক হিসেবে তার ভূমিকা বিশেষভাবে প্রশংসিত। প্রবীণ এই সাংবাদিকের আশু সুস্থতা কামনা করে এক বিবৃতিতে দোয়া চেয়েছেন খুলনা সংবাদপত্র পরিষদের নেতৃবৃন্দ।

বিবৃতিদাতারা হলেন—সংগঠনের সভাপতি ও দৈনিক প্রবর্তন-এর সম্পাদক মোস্তফা সরোয়ার, সাধারণ সম্পাদক ও দৈনিক খুলনাঞ্চল-এর সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ ও দৈনিক সময়ের খবর-এর সম্পাদক মো. তরিকুল ইসলাম, দৈনিক পূর্বাঞ্চল-এর সম্পাদক মোহাম্মদ আলী, দক্ষিণাঞ্চল প্রতিদিন-এর সম্পাদক এস এম সাহিদ হোসেন, দৈনিক আজকের তথ্য-এর সম্পাদক এস এম নজরুল ইসলাম, দৈনিক জন্মভূমি-এর সম্পাদক আসিফ কবির, দৈনিক অনির্বান-এর সম্পাদক মাহবুবা আহমেদ, দৈনিক খুলনা প্রতিদিন-এর সম্পাদক সোহাগ দেওয়ান, দৈনিক খুলনা টাইমস-এর সম্পাদক সুমন আহমেদ, দৈনিক ভয়েস অব টাইগার-এর সম্পাদক ডানিয়েল সুজিত বোস, দৈনিক তথ্য-এর সম্পাদক তৌহিদুর রহমান তুহিন, দৈনিক আমার একুশে-এর সম্পাদক মনোয়ারা বেগম, দৈনিক কালান্তর-এর সম্পাদক রুকসানা পারভীন, দৈনিক সংযোগ প্রতিদিন-এর সম্পাদক খান মাহবুব হোসেন এবং দৈনিক আজকের কণ্ঠ-এর সম্পাদক তহমিনা আক্তার শিপন প্রমুখ। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, প্রবীণ সাংবাদিক আশরাফ উল হক খুলনার সাংবাদিক সমাজের একজন শ্রদ্ধেয় ও অভিভাবকতুল্য ব্যক্তিত্ব। আমরা তার দ্রুত আরোগ্য কামনা করছি এবং তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি।

ঊআ-রহমাতুল্লাহ