‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপ উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ আয়োজনে দুর্যোগ বিষয়ক সচেতনামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল্ল্যাহ।
আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বঙ্কিম কুমার হালদার, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. রেক্সোসা আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম এবং সিপিবি’র টিম লিডার দেবাশীষ ঢালী।
এ সময় সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি এবং প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।