UsharAlo logo
, |

ফুলতলায় ইফতার মাহফিলে আলি আসগার লবির উদ্দীপক বক্তব্য

ঊষার আলো ডেস্ক
মার্চ ১০, ২০২৬ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

খুলনা ৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলি আসগার লবি বলেছেন, এই মাহে রমজানে আমাদের দেশ গড়ার অঙ্গীকার করতে হবে। তিনি বলেন, বাংলাদেশ সরকারের স্লোগান “সবার আগে বাংলাদেশ” বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি নেতাকর্মীদের মাঠ পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করতে হবে। আমাদের মূল লক্ষ্য হবে দেশের আগামী প্রজন্মের জন্য উপযোগী পরিবেশ নিশ্চিত করা।

তিনি আরও বলেন, দেশে অনেক সমস্যা ও সম্পদের অপ্রতুলতা থাকলেও সমন্বয় ও পরিকল্পনার মাধ্যমে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অটুট রাখতে সকল ষড়যন্ত্র রুখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনগণের জন্য ন্যায়পরায়ণতার সঙ্গে কাজ করা আমাদের দায়িত্ব।

মঙ্গলবার (৯ মার্চ) ফুলতলা জামিরায় স্থানীয় বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি ডুমুরিয়া-ফুলতলাবাসীকে উদ্দেশ্য করে বলেন, এ অঞ্চলের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প ইতিমধ্যেই হাতে নেওয়া হয়েছে। আমার অনেক পরিকল্পনা রয়েছে। আপনাদের সহযোগিতা পেলে অবশ্যই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারবো, ইনশাল্লাহ।

তিনি রমজান মাসের তাৎপর্য ব্যাখ্যা করে বলেন, রমজান আমাদেরকে সিয়াম ও সাধনার শিক্ষা দেয়। ইসলামের আলোকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে দেশ পরিচালনা করতে চাই। মানুষের পাশে থেকে তাদের খেদমত করাই আমার লক্ষ্য। আমি এই মাটির সন্তান এবং এই মাটি ও মানুষের জন্য আমৃত্যু কাজ করে যেতে চাই।

ইফতার মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন এস. এম. আতাউর রহমান। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন ফুলতলা বিএনপির আহ্বায়ক আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মনির হাসান টিটো, মো. সেলিম সরদার, মো. অহিদুজ্জামান মোল্লা নান্না, সরদার আলমগীর হোসেন, আব্দুল হালিম সরদার, আব্দুল আজিজ, আব্দুল হালিম শেখ, হুমায়ুন কবির বিশ্বাস, গাজী ফজলুল হক, জাহিদ খান প্রমুখ।

ঊআ-মোচৌ