UsharAlo logo
, |

খুলনায় রেলওয়ে শ্রমিক দলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

ঊষার আলো ডেস্ক
মার্চ ১১, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল খুলনা শাখার উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে ও পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা, সোনাডাঙ্গা বিএনপির সাবেক সেক্রেটারি আসাদুজ্জামান মুরাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার হোসাইন, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, রেলওয়ে শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম এবং কেন্দ্রীয় কার্যকরী সভাপতি আহসান হাবীব।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম আর মঞ্জু। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মো. মুজিবুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক দল খুলনা শাখার সভাপতি নজরুল ইসলাম এবং সঞ্চালনা করেন সংগঠনের খুলনা শাখার সাধারণ সম্পাদক মো. সোহেল হাওলাদার।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাহারুল ইসলাম বাহার, দীন মোহাম্মদ, ডা. সালহাউদ্দিন আহমেদ শাওনসহ সংগঠনের নেতাকর্মীরা।
আলোচনা শেষে দেশ, জাতি ও দলের কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং পরে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন অতিথি ও নেতাকর্মীরা।

ঊআ-মোচৌ