UsharAlo logo
, |

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন চলমান

JAHANUR
মার্চ ২৯, ২০২৬ ৩:৩৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে এখন পর্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে চলছে, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
এবারের নির্বাচনে সমিতির ১৪টি পদের বিপরীতে চারটি প্যানেলের মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ১ হাজার ২০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেলে সভাপতি পদে মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, সহ-সভাপতি পদে মোঃ মহসিন চৌধুরী ও মোঃ মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক পদে মোল্লা মশিয়ুর রহমান নান্নু, যুগ্ম সম্পাদক পদে এম এম তৌহিদুজ্জামান, লাইব্রেরি সম্পাদক পদে জয়দেব কুমার সরদার এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে নুরুন নাহার নাজমুন নেছা জেবা প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সদস্য পদে রয়েছেন মোঃ আশিকুজ্জামান, নারায়ণ কুমার মন্ডল, আ ফ ম মুস্তাকুজ্জামান মুক্তা, স্বর্ণালী দাশ, শেখ সোহান ইসলাম, মোঃ শাহাজাহান ঠাকুর ও শকিরা ফেরদৌস রিমি।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীত প্যানেলে সভাপতি পদে মোঃ আবুল খায়ের, সহ-সভাপতি পদে মোসাঃ খুরশিদা সুলতানা ও মুহঃ আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক পদে শেখ জাকিরুল ইসলাম জাকির, যুগ্ম সম্পাদক পদে মোঃ মনিরুল ইসলাম পান্না, লাইব্রেরি সম্পাদক পদে আবু ইউসুফ মোল্যা এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ আলীনুর রহমান সরদার প্রতিদ্বন্দ্বিতা করছেন। সদস্য পদে রয়েছেন মোঃ নাজমুল হক আকুঞ্জী, প্রভাত কুমার সরকার, মোঃ মুজাহিদুল ইসলাম, শেখ মোঃ হুসাইন কবির, রুবেল মিনা (আব্দুর রহমান), মোঃ লুৎফর রহমান ও মোঃ শহীদুল ইসলাম।
অন্যদিকে ‘সততায় অঙ্গীকারবদ্ধ আইনজীবী’ প্যানেলে সভাপতি পদে বেগম আক্তার জাহান রুকু, সহ-সভাপতি পদে এ এ এম মমিনুজ্জামান ও সাবিত্রী চক্রবর্তী, সাধারণ সম্পাদক পদে নিহিত কামিত ঘোষ, যুগ্ম সম্পাদক পদে এস এম মোস্তাফিজুর রহমান এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে হাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ প্যানেলের সদস্য পদে রয়েছেন শর্মিষ্ঠা রানী কুন্ডু।
নির্বাচন ঘিরে আইনজীবীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। সংশ্লিষ্টরা আশা করছেন, দিনশেষে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে।

ঊআ-মোচৌ