ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে আগামী ১৩ মে সারাদেশে একযোগে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তরের আওতাধীন ৬৪টি জেলা ও চারটি উপজেলা তথ্য অফিস এ আয়োজন করবে।
এরই অংশ হিসেবে খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের উদ্যোগে আগামী ১৩ মে সকাল ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে প্রেসব্রিফিং অনুষ্ঠিত হবে। এতে খুলনার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
খুলনা বিভাগীয় জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানানো হয়েছে।
ঊআ-রহ
