UsharAlo logo
, |

খুলনায় মহানগর যুবদলের তৃতীয় দিনের ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি

Mohon Chowdhury
জুলাই ২৩, ২০২৬ ৭:২৩ অপরাহ্ণ
Link Copied!

মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে খুলনা মহানগর যুবদলের উদ্যোগে তৃতীয় দিনের মতো ধারাবাহিক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই) নগরীর ৭, ১২, ১৩, ১৪, ২৪ ও ২৭ নম্বর ওয়ার্ডে এ কর্মসূচি পালন করা হয়।

দুপুর ১২টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের নিরালা পার্কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল।

এ সময় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান মিজান, রকিবুল ইসলাম রকিব, গোলাম জুলকার নাইন, তামজিদ আহমেদ মিশু ও মো. জাহিদুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি ও যুবদলের নেতাকর্মী, কর্মী-সমর্থক এবং স্থানীয় সাধারণ মানুষ কর্মসূচিতে অংশ নেন।

কর্মসূচির আওতায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যুবদলের নেতাকর্মীরা পরিবেশ সংরক্ষণসহ বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ধারাবাহিকভাবে অংশগ্রহণ করে আসছেন। বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ, সুস্থ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার একটি অঙ্গীকার।

অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কর্মসূচি ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।