UsharAlo logo
, |

কমার্স কলেজে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এড. এসএম শফিকুল আলম মনা বলেছেন, আধুনিক ও বিজ্ঞানমনস্ক নাগরিক হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পরিবেশ সচেতন হতে হবে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে সবুজ চত্বরে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

মঙ্গলবার বেলা ১১টায় খুলনার আযমখান সরকারি কমার্স কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৃহত্তর আমরা খুলনাবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রফিকুল ইসলাম।

এড. মনা বলেন, ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা জরুরি। বাসা-বাড়ির আঙিনা, ড্রেন, নালা ও পানি জমতে পারে এমন স্থান নিয়মিত পরিষ্কার রাখতে হবে। তিনি শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে কলেজ ক্যাম্পাসে একটি আম ও একটি কাঁঠাল গাছের চারা রোপণ করা হয়। এসময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।