UsharAlo logo
, |

লবনচরায় ৩০০ ইয়াবাসহ যুবক গ্রেফতার

Mohon Chowdhury
সেপ্টেম্বর ২৯, ২০২৬ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) লবনচরা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে লবনচরা থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের জব্বার সড়কের বিপরীতে নিউটাউন আবাসিক এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার চরনারায়নপুর গ্রামের বাসিন্দা মো. রাফসান আহমেদ রুবেল (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে ৩০০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ঊআ- মোচৌ