UsharAlo logo
, |

খুবিতে ইনডোর গেমস ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

Mohon Chowdhury
অক্টোবর ১, ২০২৬ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ছাত্রীদের অংশগ্রহণে অপরাজিতা হলে ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন এবং ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম অপরাজিতা হলে ইনডোর গেমস প্রতিযোগিতার উদ্বোধন করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন ছাত্রীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সৌহার্দ্য বৃদ্ধিতে সহায়ক হবে। প্রতিযোগিতায় টেবিল টেনিস, ক্যারাম, লুডু, দাবা ও স্মৃতিশক্তি পরীক্ষাসহ পাঁচটি ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে।

অন্যদিকে একইদিন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ‘পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের অর্থায়নে ইউজিসির হিট প্রকল্পের আওতায় ফার্মেসি ডিসিপ্লিনের উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন। তিনি কর্মক্ষেত্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালায় পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা, কেমিক্যাল ও ল্যাবরেটরি সেফটি এবং বায়োসেফটি বিষয়ে বিশেষজ্ঞরা প্রশিক্ষণ প্রদান করেন। এতে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।