UsharAlo logo
, |

গিলাতলায় ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট উদ্বোধন

Mohon Chowdhury
নভেম্বর ১৩, ২০২৬ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

 

খুলনার ফুলতলা উপজেলার খানজাহান আলী থানার গিলাতলায় গ্রামীণ ঐতিহ্য ধরে রাখা ও যুবসমাজকে মাদকমুক্ত রাখতে ৮ দলীয় হা-ডু-ডু টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টায় গিলাতলা যুব ক্রীড়া চক্রের আয়োজনে গিলাতলা বড়বাড়ি বালুর মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় দুরন্ত পানিগাতি ৩-১ গোলে ঘোষগাতি হায়নাকে পরাজিত করে।

টুর্নামেন্টে বিভিন্ন এলাকার আটটি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জবেদা কাদের ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ শেখ গোলাম কিবরিয়া মিন্টু। খেলার উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ শাহিন হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ হারুন-অর-রশিদ ও গিলাতলা ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলহাজ মো. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শেখ জাহাঙ্গীর হোসেন।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আয়োজকরা উপস্থিত ছিলেন। খেলা দেখতে মাঠের চারপাশে দর্শকদের উপচে পড়া ভিড় জমে। গ্রামীণ ঐতিহ্যের এ আয়োজন ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ঊআ-মোচৌ