UsharAlo logo
, |

খুলনার শিববাড়ি মোড়ে তারেক রহমানের ব্যানারে আগুন দেওয়ার ঘটনা

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ১৯, ২০২৬ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

আজ ১৯ নভেম্বর দুপুর ১২টার দিকে খুলনার শিববাড়ি মোড়ে তারেক রহমানের ব্যানারে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। তবে আজ ১৯ নভেম্বর আওয়ামী লীগের ব্লকেড কর্মসূচি পালনের কথা রয়েছে। এ কর্মসূচিকে কেন্দ্র করে সারা খুলনাজুড়ে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মী এবং বিএনপির নেতাকর্মীরা মাঠপর্যায়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে পুলিশ, বিজিবিসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে এত নিরাপত্তাব্যবস্থা থাকার পরও খুলনার বিভিন্ন জায়গায় আতঙ্কজনক ঘটনা ঘটেই চলছে।

ঊষার আলো-এসএ