UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি সম্মেলন অনুষ্ঠিত

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ১২:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

পুলিশ ও বিচার বিভাগের মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদার এবং বিচারিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে দিনাজপুরে ‘পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিনাজপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেসির আয়োজনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ফিরোজ কবির। উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম।

কনফারেন্সে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে সমন্বয় ও সহযোগিতা বৃদ্ধি, মামলার তদন্ত ও নিষ্পত্তি দ্রুত করা, গ্রেফতারি পরোয়ানা তামিল, বিচারাধীন মামলার অগ্রগতি এবং বিচারিক কার্যক্রম পরিচালনায় বিদ্যমান প্রতিবন্ধকতা নিরসনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়।

ঊআ-মোচৌ