UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গুলি করার চেষ্টার অভিযোগে যুবক আটক, অস্ত্র উদ্ধারের দাবি

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ৯:৩৯ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় একজনকে লক্ষ্য করে গুলি করার চেষ্টার অভিযোগে মোঃ কামরান হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও একটি চাপাতি উদ্ধারের দাবি করা হয়েছে।

আটক কামরান হোসেন খুলনা সদর থানাধীন টুটপাড়া ফরিদ মোল্লার মোড় এলাকার লিটনের বাড়ির ভাড়াটিয়া। তাঁর বাবার নাম মোঃ কামাল শেখ এবং মায়ের নাম মাজেদা বেগম।

স্থানীয়দের দাবি, একজনকে লক্ষ্য করে গুলি করার সময় তাঁকে হাতেনাতে আটক করেন এলাকাবাসী। পরে তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও একটি চাপাতি উদ্ধার করা হয় বলে তাঁরা জানান।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অস্ত্র উদ্ধারের বিষয়টি এবং আটক যুবকের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা সম্পর্কে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার প্রকৃত কারণ ও সংশ্লিষ্টতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।

ঊআ-মোচৌ