UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ত্রিশালে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

Mohon Chowdhury
নভেম্বর ২২, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের ত্রিশালে বিশেষ অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা আতাহার হোসেন জনিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে ত্রিশাল পৌরশহরের হুমায়ুন সিটি কমপ্লেক্স মার্কেটে তাঁর নিজস্ব ব্যবসাপ্রতিষ্ঠান ‘জনি ফ্যাশন’ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

আতাহার হোসেন জনি ত্রিশাল উপজেলা মৎস্যজীবী লীগের সিনিয়র সহসভাপতি এবং ত্রিশাল পৌর আওয়ামী লীগের ২ নম্বর ওয়ার্ডের প্রস্তাবিত সভাপতি। তাঁর বাবার নাম আজহার বিএসসি। তিনি ত্রিশাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাকিরুল ইসলাম জাকির বলেন, বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে আসামি হিসেবে আদালতে পাঠানো হয়েছে।

ঊআ-মোচৌ