UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনার শিববাড়ীতে ব্র্যাক ব্যাংকে আগুন, পুড়েছে ডেকোরেশনের একাংশ

Mohon Chowdhury
নভেম্বর ২৩, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

প্রতিবেদক: মোহন চৌধুরী

খুলনা নগরীর শিববাড়ী মোড়ে অবস্থিত ব্র্যাক ব্যাংকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে দৈনিক প্রবাহ পত্রিকা অফিসের ঠিক বাম পাশে অবস্থিত ব্যাংকটিতে এ ঘটনা ঘটে।

ব্যাংক কর্তৃপক্ষের কাছ থেকে জানা গেছে, ব্যাংকের এসির বৈদ্যুতিক তারে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। একপর্যায়ে আগুন ছড়িয়ে পড়ে ব্যাংকের ভেতরে। এতে ব্যাংকের অভ্যন্তরীণ ডেকোরেশনের এক পাশ পুড়ে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পাশাপাশি ব্যাংকের ভেতরে থাকা অগ্নিনির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) ব্যবহার করেও আগুন নেভানোর চেষ্টা করেন ব্যাংক কর্তৃপক্ষ।

আগুন নিয়ন্ত্রণে আসার পর ব্যাংকের ভেতরে কিছু সময় ধোঁয়া দেখা যায়। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

ঊআ-মোচৌ