UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা প্রতিবন্ধী সংস্থার নবনির্বাচিত নেতাদের শপথ গ্রহণ

Mohon Chowdhury
নভেম্বর ২৫, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা প্রতিবন্ধী সংস্থার ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত নেতৃবৃন্দের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৭টায় নগরীর খালিশপুর থানার দক্ষিণ কাশিপুরে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কেসিসির সাবেক কাউন্সিলর মো. ফারুক হিল্টন নবনির্বাচিত নেতাদের শপথবাক্য পাঠ করান।

শপথ গ্রহণ করেন সংস্থার নবনির্বাচিত সহ-সভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক মো. লিটন মোল্লা, সহ-সাধারণ সম্পাদক গাজী রাজিবুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. রাজ মিয়া, নারী বিষয়ক সম্পাদক মোছা. কাহানা সুলতানা এবং কার্যনির্বাহী সদস্য মো. নূর উদ্দিন ও নুর মোহাম্মদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান মো. মোবাশ্বির হোসেন শ্যামল ও মো. মাহামুদুল হাকীম, নির্বাচন পর্যবেক্ষক মো. রুহুল আমীন মিয়া ও আশরাফুল হোসেন (চান্দু), সংস্থার সাবেক সভাপতি মো. আব্দুল হালিম, সাধারণ সম্পাদক আব্দুল আলীম এবং ইমাম আবু সালেহসহ অনেকে।

ঊআ-মোচৌ