খুলনা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অক্টোবর-২০২৬-এর লিখিত পরীক্ষা সম্পন্ন হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। খুলনা জেলার পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি সরকার ওমর ফারুকের সভাপতিত্বে শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা (পিইটি)-তে উত্তীর্ণ প্রার্থীরা লিখিত পরীক্ষায় অংশ নেন।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা পরবর্তী ধাপে মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। সব ধাপের সামগ্রিক মূল্যায়নের মাধ্যমে মেধার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বাংলাদেশ পুলিশের সদস্য হিসেবে নির্বাচিত করা হবে।
লিখিত পরীক্ষায় নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (টেকনিক্যাল), এসবি, ঢাকা জিএম মঞ্জুরুল রহমান; অতিরিক্ত পুলিশ সুপার (স্পেশাল ক্রাইম ম্যানেজমেন্ট), পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা নোমান আহমাদ, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), মাগুরা থান্দার খাইরুল হাসান, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), যশোর মো. মিরাজুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), খুলনা আনিসুজ্জামান; সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), খুলনা মো. আমির হামজা এবং খুলনা পুলিশ লাইনের আরআই শ্রী সমীর কুমার দে।
এ ছাড়া নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।
ঊআ-মোচৌ
