UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পকেট মারতে আজহারীর মাহফিলে ৩৭ নারী, অতঃপর…

ঊষার আলো রিপোর্ট
নভেম্বর ২৮, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলে আসা ৩৭ নারী পকেটমারকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করে।

আরএমপির মুখপাত্র ও ডিবির উপকমিশননার গাজিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন শুধু পকেট মারতে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

শনিবার বিকাল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসির মাহফিল শুরু হবে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান রাখবেন বিশিষ্ট বক্তা ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। এ মাহফিলে বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ মানুষের সমাগম হতে পারে বলে আয়োজকরা ধারণা করছেন।

ঊষার আলো-এসএ