UsharAlo logo
, |

খুলনায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৪০, ইয়াবা উদ্ধার

Mohon Chowdhury
নভেম্বর ২৮, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

খুলনা জেলা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রমে বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহে ৪০ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে মাদকবিরোধী অভিযানে উদ্ধার করা হয়েছে ২৩ পিস ইয়াবা।

জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনার পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয় চেকপোস্ট। এসব চেকপোস্টে মোট ৪৬৮টি যানবাহন তল্লাশি করা হয়। ট্রাফিক আইন অমান্য করায় একটি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং পাঁচটি যানবাহন আটক করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান ও চেকপোস্ট কার্যক্রম অব্যাহত থাকবে।

ঊআ-মোচৌ