UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা সুপেয় পানি সমস্যা সমাধানের দাবিতে সংবাদ সম্মেলন

ঊষার আলো
মে ২৯, ২০২১ ৩:৪৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : দেশের তৃতীয় বৃহত্তম নগরী খুলনার অন্যতম প্রধান সমস্যা সুপেয় পানির প্রাপ্যতা। পানি সমস্যা সমাধানের দাবি খুলনা সুপেয় পানি আন্দোলন কমিটির। শনিবার (২৯ মে) বেলা এগারটায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন খুলনা সুপেয় পানি আন্দোলন কমিটির সদস্য এ্যাড কুদরত-ই-খুদা।
এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৮ লাখ মানুষের ৪৬ বর্গকিলোমিটারের খুলনা মহানগরীতে গ্রীষ্ম মৌসুমে পানি সংকট দেখা দেয়। যাদের টাকা আছে তারা ডিপ-টিউবওয়েলের সাথে সাবমার্সিবল পাম্প বসানোর জন্য ব্যবস্থা করছেন। পানির স্তর দ্রুত নিচে নেমে যাওযার প্রধান কারণ নিয়মহীন ভ’গর্ভস্থ পানি তোলা। মে মাসে কোথাও কোথাও তা সর্বোচ্চ ৩৫ থেকে ৩৭ ফুটে নেমেছে। যা গত বছরের তুলনায় ৭ থেকে ৯ ফুট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।
খুলনা ওয়াসা প্রতিষ্ঠিত হয় ২০০৮ সালে। এ অবস্থায় জলবায়ু পরিবর্তনের প্রভাব-সহনশীল টেকসই পানি ব্যবস্থাপনার উদ্দেশ্যে ভূ-গর্ভস্থ পানির ওপর নির্ভরশীলতা কমিয়ে উপরস্থ পানির ব্যবহার বাড়াতে ২০১৩ সালে ২ হাজার ৫৫৮ কোটি ৩৩ লাখ ৭২ হাজার টাকায় খুলনা পানি সরবরাহ প্রকল্প” নামে মেগা প্রকল্প গ্রহন করে খুলনা ওয়াসা। অর্থায়ন করে বাংলাদেশ সরকারের (জিওবি) ফান্ড ৭৫০ কোটি ৪২ লাখ ৯৮ হাজার টাকা। ঋণ প্রদান করেন এডিবি ৫২৩ কােটি ৭৭ লাখ ৯৬ হাজার টাকা ও জাইকা ১ হাজার ২৮৪ কোটি টাকা। প্রায় ৪৫ কিলােমিটার দূরে অবস্থিত মধুমতি নদী থেকে পানি সংগ্রহের পর তা পরিশোধনের মাধ্যমে খুলনা সিটি কর্পোরেশনে সরবরাহ করার ।
খুলনা ওয়াসার এই প্রকল্প আশাহত করেছে। এই প্রকল্প যথেষ্ট মাত্রায় পানি সরবরাহ করতে পারছে উপরন্তু শুষ্ক মৌসূমে নোনা ও দুর্গন্ধযুক্ত পানি সরবরাহ করছে। বর্তমানে ওয়াসার চারটি জোনের ৫৮টি গভীর নলকূপ থেকে মহানগরীর ৩১টি ওয়ার্ডে পানি সরবরাহ করা হচ্ছে। নগরীর প্রায় ১৮ লাখ মানুষের প্রতিদিনের পানির চাহিদা ২৪ কোটি লিটার। প্রকল্পের অধীনে ট্রিটমেন্ট প্লান্ট দ্বারা ১১ কোটি ৭০ লক্ষ লিটার পানি পরিশোধন করা সম্ভব। শহরের মোট হাউজহোল্ড প্রায় ৮০ হাজার। প্রকল্পের অধীনে ৪৫ হাজার বাড়ির পানির চাহিদা মেটানোর কথা বলা হলেও বর্তমানে পাইপ লাইনে সরবরাহ করা হয় ৩৬ হাজার বাড়িতে। তাহলে বাকি প্রায় ৪৪ হাজার হাউজহোল্ডের প্রয়োজনীয় ১৮ কোটি ৩ লক্ষ লিটার পানির সরবরাহ সংকট থেকেই যাচ্ছে। এই সংকট মোকাবেলায় খুলনা নগরীতে প্রতিদিন ব্যক্তিসহ বিভিন্ন পর্যায়ে ভূগর্ভস্থ পানি উঠছে প্রায় ২২ কোটি লিটার।
সংবাদ সম্মেলনে ভবন নির্মাণসহ বিভিন্ন ব্যবসায়ীক কাজে ভ’গর্ভস্থ পানি ব্যবহার বন্ধ করা, সাবমারসিবল পাম্প স্থাপনে বিধি নিষেধ আরোপ করা , ওয়াসার দু’টি পানির লাইন স্থাপনের পরিকল্পনা করা, পানির যৌক্তিক মূল্য নির্ধারনে ওয়াটার রেগুলেটরি কমিশন গঠন, ময়ুর নদীকে সংস্কার করে বিশেষ রিজারভার তৈরি ও সেখান থেকে নগরীর ২০ শতাংশ পানি সরবরাহ করা সহ একাধিক দাবী জানানো হয় জনপ্রতিনিধি ও সরকারের কাছে ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অধুনালুপ্ত খুলনা পৌরসভার চেয়ারম্যান এ্যাড এনায়েত আলি, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) খুলনা বিভাগের সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল, সাংবাদিক গৌরাঙ্গ নন্দী,প্রফেসর ডঃ ইয়াহিয়া, নাজমুল আজম ডেভিড, নারী নেত্রী সুতপা বেদঞ্জ, সিপিবির এস এ রশিদ প্রমুখ।

(ঊষার আলো-আরএম)