UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার দীর্ঘ যানজট

ঊষার আলো
জুন ৮, ২০২১ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : যানবাহনের চাপ বৃদ্ধির কারণে রাতে ও ভোরে বঙ্গবন্ধু সেতুর টোল আদায় বন্ধ রাখা হয়। এতে টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকাতে যানজটের সৃষ্টি হয়েছে।
আজ ৮ জুন মঙ্গলবার ভোর রাত থেকে বঙ্গবন্ধু সেতু পূর্ব থেকে টাঙ্গাইলের রাবনা বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়েছে।
এতে ভোগান্তিতে পড়েছে মহাসড়কের চলাচলরত চালক ও যাত্রীরা। এছাড়াও কাঁচামাল বহনকারী পরিবহনগুলোও বিপাকে পড়েছে। যানজট নিরসনে কাজ করছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত বলেন, সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজটের কারণে টোল আদায় ২ দফা আধাঘণ্টা করে বন্ধ রাখা হয়েছিলো। তাছাড়া বৃষ্টির জন্য গাড়ির চাপ বেড়ে যাওয়ায় থেমে থেমে গাড়ি চলাচল করছে। মহাসড়কে পুলিশ কাজ করছে। দ্রুত যান চলাচল স্বাভাবিক হয়ে যাবে।
বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, অতিরিক্ত যানবাহনের চাপের কারণে রাতে বঙ্গবন্ধু সেতুর পূূর্ব পাড়ে ও ভোরে পশ্চিম পারে টোল আদায় বন্ধ রাখা হয়েছিল।
চালকরা বলেছেন, গতকাল ৭ জুন সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টি হওয়ায় মহাসড়কে গাড়ি ধীর গতিতে চলাচল করায় গাড়ির চাপ বেড়ে গেছে। অন্যদিকে সিরাজগঞ্জ অংশে রাস্তায় যানজট সৃষ্টি হওয়ায় আধাঘণ্টা টোল আদায় বন্ধ ছিলো। পরে ভোর রাত থেকে থেমে থেমে যানজটের সৃষ্টি হচ্ছে।

(ঊষার আলো- এম.এইচ)