UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ধসে পড়লো কুমিল্লায় ৫০ বছরের পুরোনো কোল্ড স্টোরেজ

ঊষার আলো
জুন ৮, ২০২১ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : কুমিল্লায় হঠাৎ করেই ধসে পড়েছে ৫০ বছরের পুরোনো একটি কোল্ড স্টোরেজ।
আজ ৮ জুন মঙ্গলবার সকাল সাড়ে ৬ টার দিকে জেলার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে এ ধসের ঘটনা ঘটেছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা বলেছে, উপজেলার মোকাম ইউনিয়নের কাবিলা বাজারে অবস্থিত ওই কোল্ড স্টোরেজটির নাস ‘মোকাম কোল্ড স্টোরেজ লিমিটেড’। ৪তলা একটি ভবনের কোল্ড স্টোরেজটি প্রায় ৫০ বছর আগে নির্মিত হয়েছিল। মঙ্গলবার সকালে হঠাৎ করে ধসে পড়েছে কোল্ড স্টোরেজটি। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কোল্ড স্টোরেজটিতে সংরক্ষিত প্রায় ৭০ হাজার মণ আলুর ক্ষয়ক্ষতি হবে বলে ধারণা করা যাচ্ছে। এছাড়াও পাশে একটি গরুর খামার রয়েছে। ভবন ধসের কারণে সেটির ক্ষয়ক্ষতি হতে পারে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আজম বলেছে, দুর্ঘটনার খবর পেয়ে কুমিল্লা সদর ও চান্দিনা থেকে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করছে। কোল্ড স্টোরেজের পাশে একটি গরুর ফার্ম আছে। আমরা এখন ফার্মের গরুগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে আনার জন্য কাজ করছি। ক্ষয়ক্ষতির পরিমাণসহ বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।

(ঊষার আলো- এম.এইচ)