পাইকগাছা প্রতিনিধি : খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের অসহায়, দরিদ্র ও অসুস্থ মানুষের প্রতি সর্বদা আন্তরিক। অসুস্থ মানুষদের সুস্থ করার জন্য চিকিৎসা বাবদ অনুদান প্রদান করা মহতি উদ্যোগ। সাংসদ বাবু বলেন, বর্তমান সরকারের আমলে দরিদ্র মানুষের চিকিৎসার জন্য যেভাবে অনুদান দেয়া হচ্ছে, আওয়ামী লীগ ব্যতিত কোন সরকার তা দিতে পারেনি। তিনি প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে এ ধারা অব্যাহত রাখার আহবান জানান। তিনি শনিবার (১২ জুন) সকাল ১০টায় খুলনার কেসিসি মার্কেটস্থ নিজস্ব কার্যালয়ে বিভিন্ন জটিল রোগে আক্রান্ত দলীয় নেতা-কর্মী ও দরিদ্র মানুষের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের ত্রাণ ও কল্যাণ তহবিলের চেক বিতরণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, জেলা আওয়ামী লীগের সদস্য অসিত বরণ বিশ্বাস, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ মোঃ পীর আলী, রূপসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা যুবলীগ নেতা মোঃ হারুন আর রশীদ, ছাত্রলীগ নেতা এ এইচ এম কামাল, শেখ মোঃ শাকিল, কাজী মাহবুব রহমান, জাকারিয়া রাব্বি প্রমুখ।
(ঊষারা আলো-এমএনএস)
