UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বিজিবি সংলগ্ন পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

ঊষার আলো
জুন ১৩, ২০২১ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় বিজিবির পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার(১৩জুন) সন্ধ্যা সোয়া ৬টায় খালিশপুর গোয়ালখালি বিজিবি ৩নং গেট (পশ্চিম) স্কুল পুকুর থেকে ওই যুবকের লাশটি উদ্ধার করা হয়। নিহত যুবকের পরনে প্যান্ট ও চেক শার্ট রয়েছে। তার আনুমানিক বয়স ২২ বছর হবে। তার মুখে দাঁড়ি আছে। খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, খবর পেয়ে বিডিআর স্কুল পুকুর থেকে এক যুবকের লাশটি উদ্ধার করা হয়েছে। এখনও লাশের নাম পরিচয় জানা যায়নি।

(ঊষার আলো-আরএম)