UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

বিজিবি সংলগ্ন পুকুর থেকে উদ্ধার হওয়া লাশের নাম-পরিচয় মিলেছে

ঊষার আলো
জুন ১৩, ২০২১ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় বিজিবি ক্যাম্প সংলগ্ন পুকুর থেকে তৌহিদুল ইসলাম ওরফে পরশ মনি (২০) নামে একজনের লাশ উদ্ধার করেছে খালিশপুর থানা পুলিশ। রবিবার (১৩ জুন) সন্ধ্যা সোয়া ৬টায় খুলনা যশোর মহাসড়কের বিজিবির ৩নং গেট সংলগ্ন এবং পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিঃ’এর সামনে একটি পুকুরে লাশটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে লাশটি উদ্ধারের পর জানাজানি হলে নিহতের পরিবার এসে তাদের ছেলের লাশ বলে সনাক্ত করেন। লাশের পরনে প্যান্ট ও চেক শার্ট ছিলো এবং তার মুখে দাঁড়ি ছিলো।
পুলিশ জানায়, নিহত পরশ নৌ সদর দপ্তর (নৌ বিভাগ) বনানী ঢাকা, ১২/১৩ সেনা কর্মকর্তা তহুরুল ইসলামের ছেলে। তারা ঢাকা মিরপুর ১৪ ইম্পানি প্লাজায় বসবাস করেন। ওই নৌ কর্মকর্তা তার পরিবারসহ নতুনরাস্তা মোড়স্থ ম্যানশন রোড ২য়লেন ৩য় তলা মা ম্যানশনে বসবাসরত বোনের বাড়িতে বেড়াতে এসেছিলেন। নিহত পরশ বুদ্ধি ও শারীরিক প্রতিবন্ধি ছিল। সে দুপুরে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি। এরপর খোজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। সন্ধ্যায় স্কুল সংলগ্ন পুকুরে মৃত ভাসমান অবস্থায় তার সন্ধান মেলে। খবর পেয়ে তাকে উদ্ধার করা হয় বলে খালিশপুর থানার ইন্সপেক্টর(তদন্ত) নিমাই চন্দ কুন্ডু এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও বলেন, সুরতহাল রিপোর্ট ও বাকী কাজ সম্পন্নের পর লাশটি তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(ঊষার আলো-এমএনএস)