UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

দৌলতপুরে স্বেচ্ছাসেবক লীগের মাস্ক বিতরণ

ঊষার আলো
জুন ১৪, ২০২১ ৯:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : সম্প্রতি খুলনা বেড়েছে করোনা সংক্রমনের হার। প্রতিদিনই নতুন নতুর শনাক্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। করোনার এই সংকটময় মূহুর্তে মানুষকে নূন্যতম স্বাস্থ্যবিধি মানাতে অর্থ্যাৎ বাধ্যতামূলক মাস্ক পরিধানে সচেতন করার লক্ষ্যে সোমবার (১৪ জুন) মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম রব্বানী টিপুর নেতৃত্বে সর্বস্তরের মানুষের মাঝে সামাজিক দূরত্ব রেখে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আ’লীগ নেতা আকরাম হোসেন, শেখ আনিছুর রহমান, ব্যবসায়ী যুবলীগ নেতা রাকিব হাসান আয়রণ, ৪নং ওয়ার্ড সভাপতি রানা গাজী, রাকিব হোসেন তুষার, জামাল হোসেন বাবর, ফয়সাল হোসেন, লিটু, সাহাবুদ্দিন হিরোন, অনিক,সাজিম, সানি, মেহরাব, মিল্লাত গাজী, রাজুসহ আরো অনেকে।
(ঊষার আলো-এমএনএস)