UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

ঊষার আলো
জুন ১৫, ২০২১ ১০:২৪ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছার দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক ও চিকিৎসা সহায়তার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করেন সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, সহকারী কশিমনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক। বক্তব্য রাখেন, আওয়ামী লীগনেতা বিভূতি ভূষণ ঢালী, আরশাদ আলী বিশ্বাস, জেলা যুবলীগনেতা জসিম উদ্দীন বাবু, শামীম সরকার, কাউন্সিলর এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আব্দুল গফফার মোড়ল, আসমা আহমেদ, রাফেজা খানম, অহেদ আলী গাজী, তসলিম হুসাইন তাজ, যুবলীগ নেতা ইদ্রিস আলী, ছাত্রলীগনেতা পার্থপ্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, রাশেদুজ্জামান রাসেল, শাহীন শাহ বাদশা ও মাহবুবুর রহমান নয়ন। অনুষ্ঠানে এলাকার ৯জন দুস্থ ও অসুস্থ্য ব্যক্তিদের মাঝে ৫ লাখ ৬০ হাজার টাকা চেক বিতরণ করা হয়। চেক পাওয়ার পর দুস্থ ব্যক্তিরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
(ঊষার আলো-এমএনএস)