পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় মুসুল্লিদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী। তিনি শুক্রবার (১৮ জুন) দুপুরে পৌরসভার গোপালপুর-বান্দিকাটি জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। জুম্মার নামাজ শেষে তিনি এলাকার মুসুল্লিদের সাথে করোনা সংক্রমণ প্রতিরোধসহ সমসাময়িক বিষয়ের উপর মতবিনিময় করেন। মতবিনিময়কালে ইউএনও খালিদ হোসেন বলেন সম্প্রতি সীমান্তবর্তী জেলা সমূহসহ অত্র এলাকায় করোনার প্রাদূর্ভাব বৃদ্ধিপেয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ নতুন করে যুক্ত হচ্ছে আক্রান্তের সংখ্যায়। বর্তমানে সংক্রমনের দিক থেকে আমরা চরম ঝুকির মধ্যে রয়েছি। সংক্রমন প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোন বিকল্প নাই। প্রাশাসনের পক্ষথেকে ইতোমধ্যে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। একা প্রাশাসনের পক্ষে করোনার মতো মহামারি মেকাবিলা করা সম্ভব নয়। এ জন্য সকলের সহযোগিতা প্রয়োজন। প্রতিটি ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে। মসজিদ সহ সকল ধর্মীয় অনুষ্ঠান থেকে সংক্রমন ছড়ানোর ঝুকি রয়েছে। এ জন্য এ সব ক্ষেত্রে মাস্ক পরিধান সহ নিরাপদ দুরত্ব বজায় রাখতে হবে। নিজ এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখার জন্য সবাইকে মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি অনুসরণ করার পরামর্শ দেন ইউএনও খালিদ হোসেন। সংক্রমন প্রতিরোধে তিনি ইমামদের দায়িত্বশীল ভূমিকা রাখার আহবান জানান ইউএনও।
(ঊষার আলো-এমএনএস)
