UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় তিনটি পাইপগানসহ গ্রেফতার-২

ঊষার আলো
জুন ২০, ২০২১ ৬:৩৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার পাইকগাছা গড়াইখালী গ্রামে অভিযান চালিয়ে ৩টি দেশীয় পাইপগানসহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। গ্রেফতারকৃতরা হলেন, ৩নং কয়রা এলাকার মোঃ ইব্রাহীম গাজীর ছেলে বেলাল হোসেন(২৯) ও বানিয়াখালী (হড্ডা) গ্রামের অরবিন্দু রায়ের ছেলে হিরামন রায়(২৮)।
র‌্যাব সূত্র জানায়, রবিবার(২০ জুন) রাত ১২টা১৫ মিনিটে পাইকগাছা গড়াইখালী গ্রামস্থ ফেরিঘাটের মঈন গাজীর চায়ের দোকানের সামনে অভিযান চালায় র‌্যাব-৬ খুলনার আভিযানিক দল। এসময় বেলাল হোসেন(২৯) ও হিরামন রায়(২৮) নামে দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে ৩টি দেশীয় তৈরী পাইপগান ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এঘটনায় এদের বিরুদ্ধে পাইকগাছা থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন।

(ঊষার আলো-আরএম)