UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নিমের চারা রোপনের মধ্যদিয়ে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

ঊষার আলো
জুন ২১, ২০২১ ১২:২০ পূর্বাহ্ণ
Link Copied!

ঊষার আলো রিপোর্ট : খুলনা সার্কিট হাউজ ময়দানের নিমের চারা রোপনের মধ্যদিয়ে সোমবার (২১ জুন) বেলা ১১টায় শুরু হচ্ছে তিন মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচি। বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনা মহানগর ও জেলা বিএনপি এ নিমগাছ রোপণের কর্মসূচি গ্রহন করেছে। প্রাকৃতিছাকনি (ফিল্টার) নিমের চারা রোপন করে পরিবেশ সুন্দর ও প্রাণীকুলের বেঁচে অন্যতম উপাদান বাতাসকে দুষনমুক্ত এবং বিশ্ব পরিবেশ দিবস- ২০২১ এর প্রতিপাদ্য “ইকোসিস্টেম রেস্টোরেশন” এ সর্বাত্মক ভূমিকা রাখতে এ কর্মসুচি গ্রহন করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও খুলনা মাহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।
তিনি আরও বলেন, বিএনপি বাংলাদেশের জনগণকে একটি নির্মল পরিবেশ উপহার দেয়ার জন্যই নিম গাছ রোপণ কর্মসূচি গ্রহন করেছেন। নিমগাছের মধ্যেই অন্তর্নিহিত আছে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও পরিবেশ দূষণের প্রতিকার। তিনি প্রতিটি নেতাকর্মী তাদের বাড়ির আঙ্গিনায় কিংবা সুবিধাজণক স্থানে পরিকল্পিতভাবে দুই বা ততোধিক নিম গাছ রোপণ ও পরিচর্যা করার আহবান জানিয়েছেন। চলতি মৌসুমে খুলনা নগরীতে ৫ হাজার ও জেলায় ৫ হাজার মোট ১০ হাজার নিমের চারা রোপন করা হবে। গত বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর সাড়ে ১২টায় কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে খুলনা মহানগর বিএনপির জরুরী সভায় সিদ্ধান্ত মোতাবেক এ কর্মসুচি পালিত হবে। জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর ও ওয়ার্ড এলাকায় পরিকল্পিতভাবে নিম গাছ রোপণ করে গাছগুলি পরিচর্যা ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ বিষয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ে নেতা-কর্মীদের সম্পৃক্ত হওয়ার আহবান জানান মঞ্জু।
এদিকে আজকের কর্মসুচি সফল করার জন্য বেলা ১১টা খুলনা সার্কিট হাউস ময়দানে সকলকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, জেলা সভাপতি এড. শফিকুল আলম মনা, মহানগর সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা সাধারন সম্পাদক আমির এজাজ খান।
(ঊষার আলো-এমএনএস)