UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় বুধবার করোনা ভ্যাকসিন নিয়েছেন ৩৭৪ জন

koushikkln
জুলাই ৭, ২০২১ ৭:৫৭ অপরাহ্ণ
Link Copied!

তথ্যবিবরণী : বুধবার (০৭ জুলাই) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৫২ জন এবং জেনারেল হাসপাতালে তিনশত ২২ জন করোনা ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে পুরুষ দুইশত ৫৩ জন এবং একশত ২১ জন মহিলা। মোট চার হাজার দুইশত ৩৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন। এ পর্যন্ত এক লাখ ৮০ হাজার একশত ৯১ জন করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ গ্রহণ করেছেন। যার মধ্যে সাইনোফার্মার টিকা নিয়েছেন চার হাজার দুইশত ৩৪ জন।
খুলনা সিভিল সার্জন দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়েছে।