UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

কেএমপির অভিযানে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার ২

ঊষার আলো
মার্চ ২১, ২০২১ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : গত ২৪ ঘন্টায় অভিযান চালিয়ে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুই বিক্রেতাকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ।

রবিবার (২১ মার্চ) কেএমপির সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে দুই জনকে গ্রেফতার করা হয়। এসময় এদের কাছ থেকে ৫৫ বোতল ফেন্সিডিল ও ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সাতক্ষীরা দেবহাটা সখিপুর এলাকার মোঃ আশিকুর রহমান ওরফে টোকন(৩৪), এবং খুলনা থানাধীন টুটপাড়া আলামিন সড়ক এলাকার মৃত: ওয়াজেদ আলী খানের পুত্র জাফর হোসেন খান(৩৮)। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ২টি মাদক মামলা দায়ের করা হয়েছে।

(ঊষার আলো-আরএম)