UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান

koushikkln
সেপ্টেম্বর ৪, ২০২১ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র খুলনা মহানগর কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা শনিবার (০৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মহানগর সভাপতি এইচ এম শাহাদাৎ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ বাবুল হাওলাদারের পরিচালনায় শোক প্রস্তাব উত্থাপন করেন সহ-সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালী। এজেন্ডা ভিত্তিক আলোচনায় অংশগ্রহণ করেন সম্পাদকম-লীর সদস্য সুতপা দেবজ্ঞ, বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, রুস্তম আলী হাওলাদার, নির্বাহী সদস্য তোফাজ্জেল হোসেন, জাহানারা আক্তারী, ফরহাদ হোসেন মিটন, মোস্তাফিজুর রহমান রাসেল, এস এম চন্দন প্রমুখ। সভার এক প্রস্তাবে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে এবং মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষার লক্ষ্যে মশা নিধন কার্যক্রম জোরদার করার আহ্বান জানানো হয়।