UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

সোনাডাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় দু’জনের মৃত্যু

koushikkln
সেপ্টেম্বর ১০, ২০২১ ১২:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো প্রতিবেদক: খুলনায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরহীর মৃত্যু হয়েছে। নগরীর সোনাডাঙ্গা থানাধীন আলীর ক্লাব এলাকায় বৃহস্পতিবার দিনগত রাত পৌনে ১টার দিকে এই সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত দুই জন হলেন সৌরভ হাজরা (২৯) ও শুভ সাহা (২৬)। তাদের বাসা সিমেট্টি রোডের মুড়িপট্টি এলাকায়।

 

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমতাজুল হক জানান, নিহত সৌরভ ও শুভ গল্লামারী থেকে সোনাডাঙ্গার দিকে সড়কের উল্টোপথ ধরে আসছিল। মোটরসাইকেল দ্রুত গতিতে থাকায় আলীরক্লাব সংলগ্ন স্পীড ব্রেকারের ধাক্কা লেগে দু’জনেই পড়ে যায়। পরে টহল পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। তাদের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

ঊআ-বিএস