আরিফুর রহমান, বাগেরহাট : বাগেরহাটের রামপাল উপজেলায় পঞ্চম শ্রেণিতে পড়া এক শিশু মেয়ে ধর্ষণের শিকার হয়েছে। শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে হাসান মীর (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে খুলনা র্যাব -৬ সদস্যরা। রামপাল উপজেলার সরাপপুর গ্রামে সোমবার বিকেলে হাসান মীরের সুপারি বাগানে এই ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে খুলনা র্যাব -৬ এর সদস্যরা অভিযান চালিয়ে এদিন রাতেই অভিযুক্তকে গ্রেফতার করে। গ্রেফতার হাসান মীর উপজেলার সরাফপুর গ্রামের হাবিব মীরের ছেলে।
শিক্ষার্থীর পরিবারের বরাত দিয়ে রামপাল থানার ওসি মোঃ সামছুদ্দিন জানান, স্কুল থেকে বাড়ি ফেরার পথে পঞ্চম শ্রেনির ওই শিক্ষার্থীর সাথে দেখা হয় হাসান মীরের। এ সময় হাসান মীর বলেন, তোর মা আমার বাড়িতে আছে, আমার সাথে চল। তখন ওই শিক্ষার্থীকে সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে হাসান মীর। এ সময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে ধর্ষক পালিয়ে যায়। শিক্ষার্থীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। ওই রাতেই অভিযুক্ত হাসান মীরকে আসামী করে মেয়েটির পিতা বাদী রামপাল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার একমাত্র আসামী হাসান মীরকে গ্রেফতার করেছে খুলনার র্যাব। মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য আমরা খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরন করেছি।
