UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা বিভাগে ভেজাল বিরোধী অভিযানে৮টি প্রতিষ্ঠানকে জরিমানা

koushikkln
এপ্রিল ১৭, ২০২২ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয় ও এর অধীন কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের ৪ জন কর্মকর্তার নেতৃত্বে খুলনা, কুষ্টিয়া এবং চুয়াডাঙ্গা জেলায় বাজার তদারকি কার্যক্রম সম্পন্ন হয়েছে।

রবিবার (১৭ এপ্রিল) বাজার তদারকিতে খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোঃ ইব্রাহীম হোসেন ও সহকারী পরিচালক শরিফা সুলতানা খুলনা মহানগরীর ৩ টি প্রতিষ্ঠানকে ধার্যকৃত মূল্যের চেয়ে অধিক মূল্যে পণ্য বিক্রয় ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরি করার অভিযোগে ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন। এছাড়া কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল কুমারখালী উপজেলার ২টি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা এবং চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাঃ সজল আহম্মেদ আলমডাঙ্গা উপজেলার ৩ টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করেন।

অভিযান পরিচালনাকালে ব্যবসায়ী এবং উপস্থিত জনসাধারণের মাঝে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয় এবং সকলকে ভোক্তা-অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ করা হয়। জেলা প্রশাসনের সার্বিক নির্দেশনায় পরিচালিত এসব অভিযানে ব্যবসায়ী প্রতিনিধি, জেলা বাজার কর্মকর্তা, কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),-এর প্রতিনিধি, ৩ এপিবিএন, শিরোমনি, খুলনা এবং জেলা পুলিশ -এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।