UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনা জেলা ডিবি পুলিশের বিশেষ অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
মে ১৯, ২০২২ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

প্রেস রিলিজ : নগরীতে কেএমপি’র গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী অভিযানে মাদকসহ ২ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২৫০ গ্রাম গাঁজা এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০১ টি মোটর সাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত হচ্ছেন, তালা থানার ডুমুরিয়ার মোঃ তৈয়বুর মোড়ল(৩০) এবং তালা থানার শাহজাদপুরের মোঃ জাইদুল মোড়ল। তাদেরকে খুলনা মহানগরীর খালিশপুর থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে খালিশপুর থানায় ০১ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)