UsharAlo logo
, |

পাইকগাছায় পৃথক ঘটনায় আহত ৪

koushikkln
মে ২৮, ২০২২ ১০:৪১ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মা-ছেলেকে মারপিট করা হয়েছে। আহত মা-ছেলেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অপর ঘটনায় স্বামী-স্ত্রী আহত হন।

উপজেলার দক্ষিণ আমিরপুর গ্রামের দেবব্রত মন্ডল জানান, শুক্রবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে পরিবারের সবাই আমরা নিজ বাড়ীতে অবস্থান করছিলাম। হঠাৎ তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে একই এলাকার প্রতিপক্ষ বিধান সানা, পঞ্চানন সানা ও লিপন সানা আমাদের বসতবাড়ীতে অনুধিকার প্রবেশ করে আমার স্ত্রী কমলা মন্ডল (৪৭) ও ছেলে তন্ময় মন্ডল (২৬) কে বেদম মারপিট করে গুরুতর আহত করে। পরে তাদেরকে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় বলে দেবব্রত মন্ডল জানিয়েছেন।

অপরদিকে পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুরাইকাটী গ্রামের মুনছুর মোড়লের ছেলে আব্দুস সাত্তার মোড়ল (২৮) বলেন, পুরাইকাটীর বিলে আমাদের একটি মৎস্য ঘের রয়েছে। ওই ঘেরের শ^শুর বাড়ী থেকে প্রাপ্য নালিশী জমি নিয়ে একই এলাকার প্রতিপক্ষ রবিউল ইসলাম গংদের সাথে বিরোধ চলে আসছে। ঘটনার দিন শনিবার (২৮ মে) সকাল ১০টার দিকে আমি এবং আমার স্ত্রী খুকুমনি (২২) ঘেরে অবস্থান করছিলাম। হঠাৎ রবিউল ইসলাম গং বহিরাগত লোক নিয়ে ঘেরে আমার এবং আমার স্ত্রীর উপর হামলা করাসহ আমাকে কুপিয়ে জখম করে। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে বহিরাগত একজনকে আটক করে। বর্তমানে আহত স্বামী-স্ত্রী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।