UsharAlo logo
, |

খুলনায় যুবদলের বিক্ষোভ মিছিল

koushikkln
মে ২৮, ২০২২ ১০:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের শান্তিপূর্ণ সমাবেশে এবং খুলনা বিএনপির সমাবেশসহ সারাদেশে আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল বের হয়। কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে শনিবার (২৮ মে) বিকেলে বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

খুলনা মহানগর যুবদলের সভাপতি মাহবুব হাসান পিয়ারুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরি সাগরের সঞ্চালনায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলে মহানগর, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি-যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমুলক মামলা অবিলম্বে প্রত্যাহারের জোর দাবি জানান।