UsharAlo logo
, |

জোর করে জিয়াউর রহমানের নাম মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যাবেনা : হেলাল

koushikkln
মে ৩০, ২০২২ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

ঊষারআলো রিপোর্ট: ৩০ মে মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪১তম শাহাদাত বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পূর্ব রূপসা শাখার উদ্যোগে সোমবার (৩০মে) বেলা ১২টায় পূর্ব রূপসার ১নং পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আলোচনা, দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আজিজুল বারী হেলাল।
এ সময় বক্তৃতায় তিনি বলেন, জিয়াউর রহমানের অবদানকে মুছে ফেলার জন্য ফ্যাসিষ্ট শাসক গোষ্ঠী ক্রমাগত চক্রান্ত করে চলেছে। এ দেশের জনগণের হৃদয় থেকে তার নাম মুছে ফেলা যাবেনা।
রূপসা ছাড়াও দিঘলিয়া, তেরখাদার বিভিন্ন স্থানে আলোচনা সভা ও তবারক বিতরন এ তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমির এজাজ খান, সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু ও মোল্লা খায়রুল ইসলাম, বিএনপি নেতা মহিউদ্দিন শেখ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা তুহিন, জেলা যুবদলের সহ-সভাপতি মো. রিয়াজুল ইসলাম মোল্লা।
দুপুর ১২টার দিকে রূপসা পেট্রোল পাম্পের সামনে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পূর্ব রূপসা থানার সৌজন্যে দোয়া ও তোবারক বিতরণ, বাসস্টান্ডের পাশে উপজেলা বিএনপি, রামনগরে জেলা কৃষক দল, দিঘলিয়ার গাজীর হাটে ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠন বেলা ১টায়, মোকামপুর বিএনপি ও অংগসংগঠনের সৌজন্যে, মধুপুর ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠন সমূহের সৌজন্যে ২টায়, দিঘলিয়ার চন্দনী মহলে বিএনপির সৌজন্যে ৩টার দিকে বার্মাশিল ঘাট কাঠালতলায় দিঘলিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সৌজন্য ৪টায়, পানিগাতী বিএনপি ও সকল অংগসংগঠনের নেতৃত্বে সাড়ে ৪টার দিকে, ৫টার দিকে রূপসার যুগিহাটী ওয়ার্ড, দেয়াড়া পালপাড়া, মিলকী দেয়াড়া, রাজাপুর, শিরগাতী খান মোহাম্মাদপুর, আইচগাতী ইউনিয়ন বিএনপি ও অংগসংগঠন সমূহের সৌজন্যে দোয়া ও আলোচনা সভা, তোবারক বিতরণ করা হয়।
সন্ধ্যায় মোহাম্মদ নগর, বটিয়াঘাটা, বয়রা বাজার মোড় এবং খুলনা সদর থানা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে খুলনা রেল স্টেশন এলাকায় খাবার বিতরণ করা হয়।
১৬নং ওয়ার্ড বিএনপি : ১৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহোযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল বাদ মাগরিব ১৬নং ওয়ার্ডের হাজী লকীব উদ্দিন মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আজিজুল বারী হেলাল। বিশেষ অতিথি ছিলেন আমির এজাজ খান, তরিকুল ইসলাম জহীর, মনিরুল হাসান বাপ্পী, কাজী মাহমুদ আলী, মোল্লা খাইরুল ইসলাম, শেখ সাদী, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী নাজমুল হুদা সাগর।
উপস্থিত ছিলেন আরিফ ইমতিয়াজ খান তুহিন, হাসিনুল ইসলাম নিক, তাজিম বিশ্বাস, মাঈদুল হক টুকু, শেখ আতাউর রহমান, সাবেক কাউন্সিলর হাসনা হেনা, ইকরাম হোসেন, হাবিবুর রহমান বিপুল, অহিদুর রহমান অর্ঘ, মোল্লা রাজু, জুবায়ের আলম তোয়াজ , বদরুল আলম রয়েল, নাম্মিন হোসেন মারজান, হাফিজুর রহমান টুটুল, মোল্লা আলী হায়দার, মোল্লা সোহরাব, ফারুক খান, আল আমিন দেওয়ান, শেখ মোঃ এনামুল প্রমুখ নেতৃবৃন্দ। ঊআ-বিএস