UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৬ জন গ্রেফতার

pial
মে ৩১, ২০২২ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৬ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট, ৫০০ গ্রাম গাঁজা এবং ০১ টি মোটর সাইকেল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, তালার আটারই খাঁ বাড়ি এলাকার মোঃ আমজাদ হোসেন খাঁন (৪০), লবণচরার মাথাভাঙ্গা কাজী পাড়া এলাকার মোঃ লিটন(৩৯), খালিশপুরের বড় বয়রা পালপাড়া
এলাকার মোঃ ফয়সাল(২৫), দৌলতপুরের মহেশ্বরপাশা দীঘির পশ্চিমপাড় এলাকার মোঃ মাসুম ব্যাপারী(২৩), আড়ংঘাটার রংপুর সাড়াতলা এলাকার রমেশ মন্ডল@বাবু(৫০) এবং সোনাডাঙ্গা মডেলের শেখপাড়া ক্রস রোড এলাকার মোঃ আরিফুজ্জামান ময়না(৩৮)। তাদেরকে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৬ টি মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)