UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসায় জেলা ছাত্রলীগের বাসার সামনে বোমা সদৃশ্য বস্তু ‍উদ্ধার

koushikkln
জুন ১৩, ২০২২ ১১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদারের বাড়ির সামনে কে বা কারা লাল কষ্টেপে মোড়ানো বোমাসদৃশ্য বস্তু ঊদ্ধার করেছে পুলিশ।

সোমবার ( ১৩ জুন) ৭টার দিকে খুলনা জেলার রূপসা উপজেলার শ্রীফলতলায় অবস্থিত খুলনা জেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ হাওলাদার এর বাড়ির সামনে থেকে এ বস্তু উদ্ধার হয়।  লাল কষ্টেপে মোড়ানো বাজারের ব্যাগে ৬ টি বোমা সাদৃশ্য বস্তু  ছিল। কে বা কারা আতঙ্ক সৃষ্টি করার জন্য রেখে যায় বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি স্থানীয় লোকজন দেখতে পেয়ে রুপসা থানায় খবর দিলে থানা পুলিশ বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে নিয়ে যায়।