UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ৩ বিক্রেতা গ্রেফতার

pial
জুন ১৫, ২০২২ ৪:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ ৩ বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ১০০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রয়লব্ধ ৬,০০০ টাকা আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃত হচ্ছেন, খুলনার মতলেবের মোড় এলাকার বেল্লাল শেখ(৩২), বটিয়াঘাটার দারোগার ভিটা আলীনগরের মোঃ মিলন শেখ(৩২) এবং খুলনার মুসলমান পাড়া এলাকার মোঃ আকবর আলী(৩৩)। তাদেরকে মহানগরীর খুলনা ও লবণচরা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০৩ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)