UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

রূপসা নদীতে বজ্রপাতে ট্রলার মাঝি নিখোঁজ, আহত ৮

koushikkln
জুন ১৫, ২০২২ ৯:১৩ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনার রূপসা নদীতে বজ্রপাতে একটি যাত্রীবাহী ট্রলারের ৮ জন আহত হয়েছে। এসময় মতি শিকদার (৪৫) নামে এক ট্রলার মাঝি নদীতে পড়ে নিখোঁজ হন।

বুধবার (১৫ জুন) বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিখোঁজ মতিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে বলে এ বিষয়টি নিশ্চিত করেন  খুলনা নৌ পুলিশের পরিদর্শক মো. আব্দুল মুন্নাফ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেল সোয়া ৫টায় পূর্ব রূপসা ঘাট থেকে একটি যাত্রী বোঝাই ট্রলার পশ্চিম ঘাটের উদ্দেশ্য রওনা দেন। পথিমধ্যে চলন্ত ট্রলারের উপর বজ্রপাতে মাঝি মতি শিকদার নদীতে পড়ে নিখোঁজ হন। ট্রলারে থাকা আরও ৩ মাঝি ও  যাত্রীসহ ৮ জন আহত হয়েছে। আহতরা হলেন, নিখোঁজ মতির ছেলে রাকিব, হেলপার বাপ্পি ও মাঝি খোকন এবং ৫জন যাত্রী। এদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।