UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে গ্রীন লাইন ডবল ডেকার বাস সার্ভিস চালু

koushikkln
জুন ২৬, ২০২২ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক: নগরীতে গ্রীন লাইন ডবল ডেকার (দোতলা) বাস সার্ভিস চালু হয়েছে। আজ রোববার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টায় নগরীর রয়েল মোড় থেকে এই বাস সার্ভিসের উদ্বোধন করেন প্রধান অতিথি খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। এসময় আরও উপস্থিত ছিলেন, গ্রীন লাইন পরিবহনের শামসুদ্দিন আহমেদ তপু, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা টিভি রিপোর্টাস ইউনিটির নব নির্বাচিত সভাপতি মল্লিক সুধাংশু, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, ওয়ার্ড কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মঈন জম্মাদ্দার, খুলনা মটর শ্রমিক ইউনিয়নের-১১১৪ সভাপতি মোঃ জাহিদ খান প্রমুখ।

ঊআ-বিএস