UsharAlo logo
, |
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

koushikkln
জুলাই ১৪, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো প্রতিবেদক : খুলনায় বুশরা (১১) নামে শিশু গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা আড়াইটার দিকে রূপসা উপজেলার চাদপুর সংলগ্ন আঠারোবেকী নদীতে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে। মৃত বুশরা চাঁদপুর গ্রামের সাহাবুর রহমানের মেয়ে।

স্থানীয়রা জানান, দুপুরে পরিবারের সদস্যদের সাথে বুশরা আঠারোবেকি নদীতে নেমে গোসল করতে  নামে।  হঠাৎ সে ডুবে যায়। ঘটনার পর তাঁর আত্মীয় স্বজন ও এলাকাবাসী খোঁজাখুঁজি করলে ডুবন্ত অবস্থায় তাকে খুজে পায়। এ সময় তার স্বজনেরা তাকে উদ্ধার করে দ্রত রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।