UsharAlo logo
, |

নগরীতে মাদক বিরোধী অভিযানে ২ বিক্রেতা গ্রেফতার

pial
জুলাই ২১, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ঊষার আলো ডেস্ক : নগরীতে কেএমপি’র মাদক বিরোধী অভিযানে মাদকসহ 2 বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, সোনাডাঙ্গার কাদের খান রোড এলাকার সোহেল রানা(৩৬) এবং বানিয়াখামার মতলেবের মোড় এলাকার আরিফ মোল্যা(৩৮)। তাদেরকে মহানগরীর খুলনা থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ০২ টি মাদক মামলা রুজু করা হয়েছে।

(ঊষার আলো-এফএসপি)